বিশ্ব ফুটবলের এক চমকপ্রদ ও মজার ইতিহাস এই বই। বইটি পড়তে পড়তে আপনি কখনো হারিয়ে যাবেন মিংযুগের চীন দেশে, আবার কখনো কয়েকশ বছর আগের ইংল্যান্ডে।
সেখান থেকে নেমে আসবেন বর্তমান কালের ফুটবলের তীর্থভূমি লাতিন আমেরিকায়। দেখবেন কেমন করে সাহেবদের চালুকরা খেলায় তাদের এককালের শাসিতরাই আজ তাদের হারিয়ে দিচ্ছে।
খেলা হয়ে উঠছে মুক্তির লড়াইয়ের হাতিয়ার। খেলার ইতিহাস নানা কলাকৌশল এবং মাঠ ও মাঠের বাইরের জানা–অজানা সব গল্প। পেলে, ক্রুইফ, ইউসেবিও, গুলিত, বাজিও, বেকেনবাওয়ার..ফুটবলের এসব কিংবদন্তি নায়ককে নিয়ে চমকপ্রদ ও অজানা গল্প পাঠক পাবেন এই বইয়ে।