গাফিলতি পরিহার করুন,
গাফিলতি বা উদাসীনতা এক ভয়াবহ ব্যাধি। যখন কারও ওপর গাফিলতি প্রাধান্য বিস্তার করে, তখন সে ব্যক্তি দু’ জাহানের কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:
“তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিলেন। তারাই হলো পাপাচারী দল।” [সূরা আল-হাশর: ১৯]