গাজীমামা বিচিত্র প্রতিভার একজন কৌতূহলী মাঝবয়সী মানুষ। জীবন চলার দীর্ঘ পথে নানান পরিবেশ- সমাজ-লোকাচার থেকে অর্জিত অভিজ্ঞতার গল্প তিনি তাঁর ভাগ্নে- ভাগ্নি বিটলু, তানিয়া, তঙ্কু এবং পুত্র- কন্যা আনিকা, আবিদকে শোনান। তাঁর বৈঠকি গল্পের আমেজে আন্দোলিত হয় এই সব শিশু- কিশোরের কচিমন। 'গাজীমামার ঐতিহাসিক গল্প' এই সব শিশু- কিশোরদের মতো অন্যদেরও আনন্দের অংশ হতে পারে।