শিশু-কিশোরদের জন্য গল্প,ছড়া,উপন্যাস এবং নাটক রচনার মধ্য দিয়ে আনজীর লিটনের প্রতিটি লেখা আঙ্গিকের নতুনত্বে এবং বিষয়ের অভিনবত্বে ছোটদের কাছে তো বটেই,বড়দের কাছেও সমান প্রিয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা ও বাঙালির ঐতিহ্যকে লালন করেন তিনি। বক্তব্য,ছন্দ,উপমা,শৈল্পিকতা এবং উপস্থাপন রীতির নান্দনিকতায় আনজীর লিটনের লেখায় শোভা পায় শিশুদের মনোজগৎ। শিল্প-সংস্কৃতি সংশ্লিষ্ট বিশিষ্টজনদের চিন্তা-চেতনা শিশুদের মনোজগতে ছড়িয়ে দিতে তিনি আশ্রয় নিয়েছেন গদ্য রচনাতে। এসব গদ্যে শুধু বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়নি,একই সঙ্গে প্রকাশ পেয়েছে তথ্যসমৃদ্ধ বহুমাত্রিক বিষয়-আশয়। যা বড়দের এবং শিশু-কিশোরদের জন্য হয়ে উঠবে সহজপাঠ্য। এ প্রত্যাশায় সব বয়সি পাঠকের জন্য আনজীর লিটনের উপহার-গদ্যের ধারাপাত।
| বইয়ের নাম | গদ্যের ধারাপাত |
| লেখক | আনজীর লিটন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789845100892 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | Sahitj Smalochna Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।