গীবতের পরিচয়
গীবত কি?
কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ-ত্রুটি আলোচনা করা যা সে শুনলে মনে আঘাত পাবে ইসলামী পরিভাষায় তা-ই গীবত। তা মুখের আলোচনায়, ইশারা-ইঙ্গিতে, কলমে কিংবা অন্য যে কোন উপায়ে হোক। সমালোচিত ব্যক্তি বিধর্মী হলেও গীবত সাব্যস্ত হবে। এক্ষেত্রে মুসলমান হওয়ার কোন শর্ত নেই।