''গীতাঞ্জলি' হলো 'রণীরনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি তার ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এই বইয়ের বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ সুরারোপ করেন। ১৯০৮-১৯০৯ খ্রিস্টাব্দে বিভিন্ন পত্র-পত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়।
এরপর ১৯১০ খ্রিষ্টাব্দের ৫ই সেপ্টেম্বর 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। ১৯১২ খ্রিস্টাপে রবীন্দ্রনাথের 'সং অফারিংস' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ খ্রিস্টাব্দে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত নোবেল পুরস্কার পেয়েছিলেন।