"ঘটোন্যাস " বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: রায়হান এক অফিসের কর্মকর্তা। জীবন চলার পথে নানারকম সমস্যায় পড়ে সে, ঠিকমতাে উতরে আসতে না পারলে কষ্টে ভােগে। অনেক সময় কিছু না পাওয়ায়। রায়হান যেমন বিষন্নতা বােধ করে—তেমনি আবার অনেকের চেয়ে ভালাে আছে ভেবে স্বস্তি পায়।
ঘটে যাওয়া নানা ঘটনার কিছু অনুভূতি তার লেখার মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়। কিন্তু লেখায় ঘটনার বিন্যাস মনমতাে হয় না বলে তা হয়ে যায়— ঘটোনাস।