সাহিত্যমনা মন তার প্রথমেই ছুঁয়ে দিয়েছে বাবার হৃদয়। বাবার আদর্শে পথ চলতে শিখেছে ঠিক বাবার মতো করে, বাস্তবের • মুখোমুখি হয়ে পথ ধরে এগিয়ে যাওয়াটাই যেন তার কাজ। খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে। সকলের আদরের ধন লায়লা পারভীন। অভাব, অনটন, দুঃখ, যাতনা তাকে স্পর্শ করেনি কখনো। তবে খুব সহজেই বুঝতে পারে অন্যের দুঃখ কষ্ট। বারো বছর বয়সেই বাবা-মাকে ছেড়ে লেখাপড়ার জন্য পাড়ি জমান সিরাজগঞ্জ শহর মাছুমপুর মামার বাড়িতে। সেখানেও ছোট মামার চোখের মণি হয়ে থাকে সে। সিরাজগঞ্জ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য পা রাখে ঢাকার বুকে। ঢাকা ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।