ছবি আঁকাটা ছিল নেহাত শখের একটা ব্যাপার- তাঁর কাছে। অবসর পেলে বই-টইয়ের ধার ধারতেন না। বই কেনার বাতিক ছিল না তাঁর কোনো কালেও। ধার করেও তো মানুষ মাঝেমধ্যে বই-টই পড়ে থাকে- না, তিনি তার ধারেও নেই। ছিলেন না কখনো। তারপর গান-বাজনা- না, তা-ও নয়। বাড়ির একমাত্র রেডিওটাকে আক্রমণ করতে দ্যাখা গ্যাছে কদাচ- কদাপি- এমনধারা অভিযোগ তাঁর বেলায় কেউ আজতক তোলেনি। তবে ছবি আঁকার বেলায়?