কত রকমের গল্পই না হতে পারে। কত রকমের ঘটনাই না ঘটে। কিশোরদের জীবনে ঘটে নতুন নতুন ঘটনা। তাদের কল্পনার জগৎ আকাশ ছুঁতে পারে। পাতালেও পৌঁছে যায়। বাস্তবেও তারা নানা বিষয়ের মুখোমুখি হয়। নানা দিকে ছুটে যেতে থাকে গল্পের ডানা। সেই সাথে ছুটতে থাকে গল্পের কিশোর নায়কেরা।
শিশুকিশোরদের মনের দুনিয়া দারুণ রঙিন। সেখানে ফুল হয়ে নানান রঙের গল্প ফুটতে থাকে। অনেক যতই করে তা তুলে আনতে হয়। সেই ফুল তুলতে গিয়ে আমাদেরও হারিয়ে যেতে হয় সোনালি শৈশবে। তাহলেই খুঁজে পাওয়া যায় কল্পনার ঘুড়ি। যে ঘুড়ির লাটাই আর ছাড়তে ইচ্ছে করে না। কিশোরদের রঙিন দুনিয়ার সেই সব বিষয়ের অনেকগুলো গল্প নিয়ে
আমাদের গল্পবেলা।
| বইয়ের নাম | গল্পবেলা |
| লেখক | দন্ত্যস রওশন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849945086 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 206 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Story Collections & Complete Works |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।