‘আয়নায় দেখেছ নিজেকে? কাজল দিলে কেমন লাগে জানো?’ নিজের কথার গাম্ভীর্যে নিজেই চমকে গেলাম।
রুনু এবার সত্যিই ভড়কে গেল। তাকে দেখে প্রথম প্রথম বেশ শক্ত মনে হয়েছিল। কানের একপাশে চুল গুঁজলো রুনু। চোখের কোলে কেমন মেঘ জমল। এমন দৃষ্টি পুরুষের কোথায় গিয়ে আঘাত করে তা যদি মেয়েরা জানত!
‘আসলেই বেশি খারাপ লাগছে? চোখ ধুয়ে আসব?’
আমি মনে মনে হাসলাম। খোলা বইয়ের মতো পুরুষদের প্রেমিকের চোখে দেখে না নারীরা৷ যে পুরুষ নারীকে বিভ্রান্ত করতে পারে, নারী সেই পুরুষের প্রেমে পড়ে।