"গোধূলিসন্ধির নৃত্য" বইয়ের পিছনের কভারের লেখা:
‘গােধূলিসন্ধির নৃত্য' উপন্যাসের জগত কোনাে কল্পলােক নয়, প্রকৃতলােকও নয়; এই দুইয়ের অন্তর্বর্তী এক পরাজগত। জাগরণ আর সুষুপ্তির মধ্যে যেমন থাকে। স্বপ্ন, স্বচ্ছতা আর অস্বচ্ছতার মাঝে। ঈষদচ্ছতা, মায়া আর কায়ার মধ্যে যেমন ছায়া, এই জগতও তেমনই দিবারাত্রির মধ্যস্থিত গােধূলি আলাের জগত। দুটি হৃদস্পন্দনের মধ্যবর্তী ক্ষণ কিংবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ও কি গােধূলিলগ্নের মতাে নয়, যেখানে দুটি বৈপরীত্যের সন্ধি সাধিত হয়। মানুষের সমস্ত জীবনটাই প্রকৃতপক্ষে একটি গােধূলিবেলা। মানবজীবনের প্রতিটি ক্ষণে প্রবাহমান গােধূলিসন্ধির নৃত্য।