বাবলু নিজেকে ভয়ংকর বাবলু নামে পরিচয় দিতে পছন্দ করে। নতুন স্কুলে স্যার যখন নাম জিজ্ঞেস করেন, সে বলে, আমার নাম ভয়ংকর বাবলু। স্যার চোখ বড়ো বড়ো করে তাকান।
সহপাঠীরা জিজ্ঞেস করে, তোর নাম কী? বাবলু বলে, আমার নাম ভয়ংকর বাবলু। সহপাঠীরা হাসে। ওরা অবশ্য বোকা বাবলু ডাকে। একসময় বোকা বাবলু কিংবা ভয়ংকর বাবলু হয়ে যায় গোয়েন্দা বাবলু।
কীভাবে?
জানতে হলে পড়তে হবে পুরো উপন্যাসটি।