"গ্রিমভাইদের রূপকথা" বইয়ের পিছনের কভারের লেখা:
পিঠোপিঠি দুই ভাই। জেকব ও ভিলহে গ্রিম। জার্মানিতে জন্ম । দুজনেই মহাপণ্ডিত। ইউরােপের নানা দেশ ঘুরে লােকের মুখে-মুখে ছড়িয়ে-থাকা অজস্র রূপকথা সংগ্রহ করেছিলেন এই দুই ভাই। সে আজ প্রায় দুশাে বছর হতে চলল। গ্রিমভাইদের সংগৃহীত সেইসব রূপকথা ক্রমশ ছাপিয়েছে দেশ ও কালের গণ্ডি। সারা পৃথিবীর ছােটদের জন্যই এক চিরকালীন উপহার ‘গ্রিমভাইদের রূপকথা। গ্রিমভাইদের রূপকথাগুলিকে বাংলা ভাষায় সার্থকভাবে রূপান্তরিত করেছিলেন প্রয়াত মােহনলাল গঙ্গোপাধ্যায়। সেই সমূহ রূপকথা নিয়েই এই অখণ্ড সংগ্রহ।
| বইয়ের নাম | গ্রিমভাইদের রূপকথা |
| লেখক | মোহনলাল গঙ্গোপাধ্যায় |
| ভাষা | বাংলা |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।