প্রিমিয়াম কোয়ালিটি।
গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক কালজয়ী আলোচিত উপন্যাস। হৃদয়ে প্রেমের গভীরতা বুঝাতে যে উপন্যাসটির জুড়ি নেই সেটাই গৃহদাহ। এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সঙ্কটে ভুগতে থাকা তিনজন নর-নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান। সামগ্রিক উপন্যাসের পর্যালোচনা থেকে বুঝা যায় বাঙালি নারীর চরিত্র উদঘাটন করাই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উদ্দেশ্য। মহিম এবং সুরেশের প্রণয়ের দোলাচলে ভুগতে থাকা অচলাকে দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি সমাজের এক সামাজিক ব্যাধি তুলে এনেছেন। এটা করেছেন প্রথাগত সমাজকে রক্ষা করার তাগিদে, তাই অচলা-সুরেশ পরকীয়া প্রণয়ের পরিণতি বিচ্ছেদে, মিলন নয়।