নারীত্বের পূর্ণতা মাতৃত্বে। প্রতিটি নারীই মা হতে চায়। মা হওয়ার পূর্বে চাই কিছু পূর্ব প্রস্তুতি। এই প্রস্তুতি মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা এবং অনাগত সন্তানের সুস্থতা নিশ্চিত করে। গর্ভধারণের উপযুক্ত বয়স: প্রথম গর্ভধারণের জন্য সবচেয়ে উপযোগী বয়স ২০ থেকে ৩০ বছর। তবে কোন অবস্থায় ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে গর্ভধারণ করা উচিত নয়।
১৮ বছরের পূর্বে গর্ভধারণের ক্ষতিকারক দিকসমূহ বিস্তারিত এই বইয়ে পবর্তীতে আলোচনা করা হয়েছে। ৩০ বছরের পরও যে কোন সময়ে গর্ভধারণ করা যায়। তবে প্রথম সন্তান ৩০ বছরের পূর্বেই নেওয়া উচিত। যারা ৩০ বছরের মধ্যে গর্ভধারণ করেন না অনেক ক্ষেত্রেই সে সকল নারীদের প্রজনন ক্ষমতা কমে যায়।