এটি সেই বই, যা পড়লে আর আলাদাভাবে মোটিভেশানের বই পড়ার দরকার নেই। আমেরিকার বিখ্যাত সব লোকেরা অন্যদের এমন সব উপদেশ বিতরণ করতেন, যা না মানলে ক্ষতির মুখোমুখি হতে হবে নিশ্চিত- অন্যদের বলে বেড়ালেও নিজেদের বেলায় তারা তা মোটেও মেনে চলেননি। এর ফলাফলস্বরূপ, জেল-জরিমানা, পদ-পদবী হারানো, সম্পর্ক-বিয়ে ভাঙা ইত্যাদি রয়েছে। এই ক্যাটাগরিতে আছে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, দাম্পত্য সম্পর্ক কী নেই। ব্যাপারটা কেমন? এক ভদ্রলোক স্টোর্টসের কোচিং স্টাফ হয়ে মাদকের বিষয়ে খুব কঠোরতা অবলম্বন করলেন— কিন্তু বহু বছর পর ফাঁস হলো, এই লোকই মেডেল জেতার আগে বলবর্ধক মাদক নিয়োচ্ছলেন। কিংবা পরকীয়া বিয়ের জন্য খারাপ বলে সভা-সেমিনার করে বেড়ানো ভদ্রলোকটিই নিজের স্ত্রীকে হত্যা করাতে সুপারি দিয়েছেন কোটি টাকা। তো এই তালিকা বেশ দীর্ঘ— মি. ট্রাম্প থেকে টাইগার উডস— কোনো শিশুই বাদ পড়েনি। এটি পড়ে আপনি অবাক হবেন— কত বড় স্ক্যামারদের দুনিয়ায় আপনি রয়েছেন অথচ আপনি জানেনই না! আর হ্যাঁ— এই তালিকায় আছে আমেরিকার বহু বিখ্যাত বেস্টসেলার লেখক, যারা অন্যের লেখা জাল করে খ্যাতি পেয়েছেন। এবং আরও আছেন, অর্থনীতিতে নোবেল বাগিয়ে নেওয়া ব্যক্তিবর্গরাও, যারা নিজেরা এমএলএম স্কিম করে হাজার কোটি টাকা লোপাট করে ভেগে গেছেন। মজার ব্যাপার হলো, শেষ পর্যন্ত সকলকেই ভুগতে হয়েছে… পড়ে দেখবেন নাকি পুরোটা?
| বইয়ের নাম | গুড এডভাইস ফ্রম ব্যাড পিপল |
| লেখক | জ্যাক বিসোনেট |
| প্রকাশনী | মালাইকা পাবলিকেশনস |
| আইএসবিএন | 978-984-99853-2-7 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | আগস্ট, ২০২৫ |
| বিভাগ | ব্যঙ্গ ও রম্যরচনা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।