ইমাম আবু হানীফা (রহ.) কে আমরা চিনি একজন ফিকহ বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু হাদীসশাস্ত্রে তাঁর ইলমী মাক্বাম সম্বন্ধে আমরা কতটুকু অবগত? কুয়েতের কয়েকজন শাফেয়ী উলামার দ্বারা হওয়া একটি রিসার্চ, যার সংকলন করেছেন আল্লামা নূর সুওয়াইদ; যেখানে তারা ইমামে আযম আবু হানীফার (রহ.) হাদীসশাস্ত্রে পারদর্শিতা সংক্রান্ত্র বিষয়ে গবেষণাধর্মী বিশ্লেষণ করেছেন।
বাংলা ভাষায় প্রথমে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইটি আমরা সম্মানিত অনুবাদক, ইসলামীক ফাউন্ডেশনের প্রক্তন ডিরেক্টর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা বিভাগের সিনিয়র শিক্ষক আল্লামা ড. সাইয়্যেদ আবদুল্লাহ আল মা'রুফ স্যারের থেকে আমরা গ্রহণ করেছি, ও পুনরায় আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি।