by রশীদ জামীল
হাদি এবং আজাদি : রক্তের ঋণ—এ কি জীবনী, গবেষণা, ইতিহাসগ্রন্থ, নাকি সমকালীন ইতিহাসের কোনো দলিল? সম্ভবত কোনোটিই না। এটি একজন তরুণের জীবন, চিন্তা, স্বপ্ন ও সংগ্রামের বহুমাত্রিক আখ্যান; একজন ভাইয়ের চোখে দেখা আরেক ভাইয়ের জীবন ও মৃত্যুর নির্মম বয়ান।
এখানে আছে রাজপথের উত্তাপ, ইসলাম, ইনসাফ ও দেশপ্রেমে গড়ে ওঠা স্বপ্ন; আছে হাদির নিজের কথা, তাঁর চিন্তা ও প্রত্যয়। চব্বিশের জুলাইযুদ্ধ, কালচারাল পলিটিক্স, ইনক্লুসিভ ডেমোক্রেসি, তরুণদের ভূমিকা, মানুষের অধিকার ও রাষ্ট্রের দায়—এসব প্রসঙ্গও উঠে এসেছে হাদির বক্তব্যে এবং লেখকের বয়ানে।
শোক, ক্ষোভ ও ভালোবাসার পাশাপাশি এ বইয়ে আছে ইতিহাসকে ধরে রাখার তাগিদ এবং কিছু অমীমাংসিত প্রশ্ন। হাদির জীবন ছিল সংক্ষিপ্ত; কিন্তু তাঁর স্বপ্ন ছিল দীর্ঘ। যদিও তাঁর কণ্ঠ থেমে গেছে কিংবা থামিয়ে দেওয়া হয়েছে; কিন্তু তাঁর কথাগুলো এখনো প্রশ্ন করে—কেমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই?
হাদি এবং আজাদি : রক্তের ঋণ সেই প্রশ্ন, সেই স্মৃতি ও সেই স্বপ্নকে ধরে রাখার এক আবেগঘন দলিল।
| বইয়ের নাম | হাদি এবং আজাদি : রক্তের ঋণ |
| লেখক | রশীদ জামীল |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Political Personalities |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।