বাজার থেকে কোন পণ্য কেনার সময় সেটির উপাদান (Ingredients) পড়ার অভ্যাস আমাদের অনেকেরই নেই। কিন্তু এই উপাদানের নাম সমূহের মধ্যেই লুকিয়ে থাকে প্রোডাক্টটি আসলে হালাল নাকি হারাম তার আসল পরিচয়!
আমাদের এই অসচেতনতাকে দূর করতে এবং সহজে হালাল-হারাম চেনার উপায় বাতলে দিতে ফার্মাসিস্ট এবিএম রুহুল হাসান আমাদের উপহার দিয়েছেন একটি দারুণ তথ্যবহুল বই—"হালাল হারাম ও ভেজাল পণ্য চেনার কৌশল"।
বইটি কেন আপনার সংগ্রহে রাখা জরুরি?
সহজে চেনার উপায়: জটিল সব উপাদানের ভিড়ে কোনগুলো হালাল আর কোনগুলো ক্ষতিকর বা হারাম, তা খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভেজাল নিয়ে সচেতনতা: শুধু হারাম নয়, আজকাল অনেক হালাল খাবারের মধ্যেও এমনভাবে ভেজাল মেশানো হচ্ছে যা আমাদের ধারণারও বাইরে। লেখক এই বিষয়েও অত্যন্ত চমত্কারভাবে আমাদের সচেতন করার চেষ্টা করেছেন।
দৈনন্দিন জীবনে উপকারি: পরিবারকে সুস্থ এবং হালাল খাবার খাওয়াতে এই বইটি প্রতিটি সচেতন মানুষের গাইড হিসেবে কাজ করবে।
নিজে সচেতন হোন এবং পরিবারকে হালাল ও বিশুদ্ধ খাবার বেছে নিতে সাহায্য করুন। আপনাদের সকলের সংগ্রহে রাখার মতো একটি অনন্য বই!