আয়িশা রা. বলেছেন, ‘তোমরা সর্বোত্তম ইবাদত থেকে উদাসীন হয়ে আছ। সর্বোত্তম ইবাদত হলো পরহেজগারিতা। ইবরাহিম বিন আদহাম রহ. বলেন, ‘পরহেজগারিতা দুই প্রকার : ফরজ পরহেজগারিতা এবং সতর্কতামূলক পরহেজগারিতা। ফরজ পরহেজগারিতা হলো আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত থাকা। আর সতর্কতামূলক পরহেজগারিতা হলো সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকা।’ তিনি আরও বলেন, ‘চিন্তা দুই ধরনের : তোমার নিজের জন্য চিন্তা এবং তোমার নিজের বিরুদ্ধে চিন্তা। যে চিন্তা তোমার নিজের জন্য, তা হলো আখিরাতের ব্যাপারে তোমার চিন্তা এবং যে চিন্তা তোমার বিরুদ্ধে, তা হলো দুনিয়া ও দুনিয়ার সৌন্দর্য নিয়ে তোমার চিন্তা।’
| বইয়ের নাম | হারাম থেকে বেঁচে থাকো |
| লেখক | আবদুল মালিক আল কাসিম |
| প্রকাশনী | রুহামা পাবলিকেশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | হালাল হারাম |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।