আমাদের দেশের শিক্ষকসমাজ যে এখনও অবহেলিত তা আমরা সবাই জানি। একজন শিক্ষক যে কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে তার জীবন চালিয়ে নেন, এ উপস্যাসের মাধ্যমে তা জানতে পাই।
পাশাপাশি ইয়াছিন নামের উপন্যাসের নায়ককে আমরা দেখি যে কত কষ্ট করে লেখাপড়া শিখে একসময় অনেক অর্থ-বিত্তের মালিক হয়েছে। এই ইয়াছিনও একজন শিক্ষকের হাত ধরেই ওপরে ওঠার সিঁড়ি পেয়ে যায়। অথচ যার হাত ধরে ইয়াছিন এত ওপরে ওঠে, সে শিক্ষক কিন্তু তার অবস্থার কোনাে পরিবর্তনে সক্ষম হননি। তিনি রয়ে গেছেন তিমিরে। আঁধারই যেন তার একমাত্র সম্বল। শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান। উপন্যাসটি পড়ে। শিক্ষক সমাজের প্রতি যদি আমাদের দায়িত্ববােধ জাগে তাহলেই লেখক সার্থক।