আজ কলেজে দুটো ক্লাসের পর অপ্রত্যাশিত একটা ছুটি পেয়ে গেল ঝিনুকরা। প্রোফেসররা নিজেদের মধ্যে মিটিং-এ বসবেন। ঝিনুকদের গ্রুপ চলে এসেছে 'স্বভূমি' বেড়াতে। গ্রুপ বলতে, শ্রবণা, রুদ্রাণী, এলা, রাহুল, অয়ন। মাধ্যমিকের আগে থেকে একই কোচিং ক্লাসে পড়ে এসেছে।
স্বভূমি আসার হুজুগটা তুলল রুদ্রাণী। ওর এক পিসতুতো দিদি স্বভূমিতে নতুন শো-রুম খুলেছে। ওপনিং-এর দিন ওর আসা হয়নি। দুঃখ পেয়েছে দিদি। "আজ যাই চল সব একসঙ্গে,” বলেছিল রুদ্রাণী।
দোকান দেখা হল। টুকটাক কেনাকাটা, আইসক্রিম খাওয়া,
আউটিং জমেছিল ভালই।