বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
কবি। হিন্দু কবি। হিন্দু কবি হল কবিদের জন্য লেখা হোলি বুক। শুধুমাত্র কবিরা কিংবা কবি সাধনার- সর্বনাশী জুয়াখেলায় যারা জীবন বাজি রেখেছে; তাদের জন্য হিন্দু কবি। সকল কবিদের জন্য মেসেজ। আমি প্রেরিত পুরুষ নই। আমি কবি। হিন্দু কবি। পূর্বজন্মে আমি জীবনানন্দ দাশ হয়ে জন্মেছিলাম!
হঠাৎ একদিন মাতাল ট্রাম সব এলোমেলো করে দিল। মানুষ সেদিন ভেবেছিল কবিতারা কখনো আসবে না। আশ্চর্য! জীবনবাবুর জন্মের শতবর্ষ পরেও সেই মাতাল ট্রাম আজো আসে। বার বার ফিরে আসে।
আহারে জীবন-জীবনবাবু। আহারে কবি হওয়ার মাতাল সে খেলা!