হিন্দুধর্ম বলে ইসলাম শ্রেষ্ঠ’ নামক এ বইটিতে হিন্দুধর্মের গ্রন্থাবলি দ্বারা রেফারেন্সসহ তুলে ধরা হয়েছে। আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই, মুহাম্মদ সা. সত্যনবী এবং সর্বশেষ রাসূল। হিন্দুধর্মে যে সর্বশেষ অবতারের কথা বলা হয়েছে , সে আর কেউ নন- মোহাম্মদ সা.। আর নবী মুহাম্মদ সা. এর প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে, তা হিন্দুধর্ম গ্রন্থ দ্বারা প্রমাণিত। এছাড়া আরো অনেক কিছু তুলে ধরা হয়েছে। এককথায় বলা যায়, ইসলাম সর্বোত্তম ধর্ম একথাটি হিন্দুধর্মের আইন নির্দেশ অনুযায়ী প্রমাণিত, ইসলাম যে শ্রেষ্ঠ ও ব্যাপক ধর্ম এ কথা হিন্দুরা জেনেশুনেও কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না, তাও তুলে ধরা হয়েছে। আমি আশাবাদী যে এই বইটি মুসলিম, নওমুসলিমদের জন্য উপকার তো বটেই, হিন্দু ভাই ও বোনদের হৃদয়ে হেদায়েতের নূর হয়ে জ্বলবে, ইনশাআল্লাহ ।