ছোটদের নবি-রাসুল সিরিজের পনেরতম বইটি নরম স্বভাব, প্রজ্ঞা ও সুন্দর বাণীর এক উজ্জ্বল দৃষ্টান্ত হজরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে । আল্লাহ তায়ালা তাঁকে মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন এবং মুসা আলাইহিস সালাম-এর সাথে ফিরআউনের সামনে দাওয়াতের কাজে অংশ নিতে বলেন।
হজরত হারুন আলাইহিস সালাম মৃদু ভাষা, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। বনি ইসরাইলের মাঝে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন পরিস্থিতিতেও ঐক্য বজায় রাখার চেষ্টা করেছেন। তাঁর জীবন আমাদের শেখায় শান্ত স্বভাব ও সুন্দর আচরণ দিয়েও মানুষকে সত্যের পথে আনা যায়।
এই বই থেকে শিশুরা যা শিখবে
নম্র ও মিষ্টভাষী হওয়া।
দলবদ্ধভাবে ভালো কাজ করা।
ধৈর্য ও প্রজ্ঞার সাথে নেতৃত্ব দেওয়া।
আল্লাহর পথে মানুষকে আহ্বান করা।
এই বইটি ছোটদের মনে গড়ে তুলবে নম্রতা, সৌজন্য ও দৃঢ় ঈমান।