তোমরা কি জানো কলম দিয়ে লেখা এবং কাপড় সেলাই করার সূচনা কে করেছিলেন? কে ছিলেন সেই নবি, যিনি আকাশের নক্ষত্র দেখে সময় ও দিক নির্ণয় করতে পারতেন?
ছোটদের নবি-রাসুল সিরিজের তৃতীয় এই বইটিতে আমরা জানবো মানব ইতিহাসের এক মহাজ্ঞানী মানুষের কথা। তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তায়ালা তাঁকে দান করেছিলেন অসীম জ্ঞান ও সৃজনশীলতা।
তিনি শুধু একজন নবিই ছিলেন না, বরং ছিলেন জ্ঞান-বিজ্ঞানের অগ্রপথিক। তাঁর গভীর ইবাদত, সত্যবাদিতা এবং মানুষের প্রতি তাঁর উপদেশের মাধ্যমে কীভাবে সমাজ বদলে গিয়েছিল সেই চমৎকার ইতিহাসই এখানে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ছোটদের জন্য তুলে ধরা হয়েছে।
এই বই থেকে শিশুরা জানতে পারবে
জ্ঞানের গুরুত্ব।
নিজ হাতে কাজ করা এবং নতুন কিছু উদ্ভাবন করার গুরুত্ব।
সব কাজে আল্লাহকে ভয় করা এবং সত্য কথা বলা।
কলম এবং পোশাকের ব্যবহারের মাধ্যমে সভ্যতা গড়ার শিক্ষা।
আপনার সন্তানের মনে জ্ঞান তৃষ্ণা ও নবিদের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে ‘হজরত ইদ্রিস আলাইহিস সালাম’ বইটি হবে এক চমৎকার অনুপ্রেরণা।