অন্ধকার শিরকের বিরুদ্ধে তাওহিদের দৃঢ় আহ্বানকারী হজরত ইলিয়াস আলাইহিস সালাম ছোটদের নবি-রাসুল সিরিজের ঊনিশতম বই | তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হন, যারা ‘বাআল’ নামের মূর্তির পূজায় লিপ্ত ছিল| তিনি ভালোবাসা ও সাহস নিয়ে মানুষকে বলেন—“তোমরা কি আল্লাহকে ছেড়ে এসব মিথ্যা উপাস্যকে ডাকবে?”
তিনি বারবার তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, কিন্তু‘ অধিকাংশ মানুষ তাঁর কথা অমান্য করে| তবুও তিনি ˆধৈর্য হারাননি; সত্যের দাওয়াত অব্যাহত রেখেছেন| অবশেষে আল্লাহ তায়ালা তাঁর নবি ও ঈমানদারদের রক্ষা করেন এবং অবাধ্যদের শাস্তি দেন|
হজরত ইলিয়াস আলাইহিস সালাম আমাদের শেখান— সত্যের পথে অটল থাকা কখনো বৃথা যায় না|