ছোটদের নবি-রাসুল সিরিজের নবম বইটি বার্ধক্যে বাবা হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও মা বিবি সারার ঘরে আল্লাহর এক বিশেষ উপহার ও নিয়ামত হিসেবে জন্ম নেওয়া হজরত ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে। তাঁর জন্মের সংবাদ ফেরেশতারা অলৌকিকভাবে নিয়ে এসেছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যনিষ্ঠ, শান্ত এবং গভীর ইবাদতগুজার।
আল্লাহ তায়ালা তাঁকে নবুয়ত দান করেছিলেন এবং তিনি অত্যন্ত নম্র স্বভাবের মাধ্যমে মানুষের কাছে তাওহিদের দাওয়াত পৌঁছে দিতেন। তাঁর পুরো জীবন ছিল ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং ভারসাম্যপূর্ণ আচরণের এক অনন্য উদাহরণ।
এই বই থেকে শিশুরা যা শিখবেÑ
অলৌকিক ও বিশেষ নিয়ামত প্রাপ্তিতে আল্লাহর প্রতি শুকরিয়া জানানো।
রাগ ও কঠোরতা পরিহার করে মানুষের সাথে নরম ও সুন্দর ব্যবহার করা।
ধীরস্থিরভাবে ও মহব্বতের সাথে আল্লাহর ইবাদত করার গুরুত্ব।
জীবনের যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
বাবার দেখানো সত্য ও ন্যায়ের পথে সারা জীবন অটল থাকা।