ধৈর্য,অঙ্গীকার রক্ষা ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত— হজরত জুলকিফল আলাইহিস সালাম ছোটদের নবি-রাসুল সিরিজের একুশতম বই | তিনি ছিলেন আল্লাহর এক নির্বাচিত বান্দা ও নবি, যিনি মানুষের মাঝে সত্য, ন্যায় ও সৎকাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছিলেন|
তাঁর জীবনের অন্যতম ˆবৈশিষ্ট্য ছিল— প্রতিশ্রুতি রক্ষা করা এবং দায়িত্ব পালনে দৃঢ় থাকা| তিনি সবসময় ˆধৈর্য ধারণ করতেন, মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন এবং আল্লাহর আনুগত্যে অবিচল থাকতেন|
কঠিন পরিস্থিতিতেও তিনি কখনো নিজের অঙ্গীকার ভঙ্গ করেননি| এভাবেই তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন|
এই বই থেকে শিশুরা শিখবে—
কথা ও প্রতিশ্রুতি রক্ষা করা|
ধর্য ধারণ করা|
ন্যায় ও সত্যের পথে থাকা|
দায়িত্বশীল হওয়া|
এই বইটি শিশুদের মনে গড়ে তুলবে সততা, দায়িত্ববোধ ও দৃঢ় ঈমান|