তিনি ছিলেন বিশ্বজাহানের রহমত¯স্বরুপ| যাঁর আগমনে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে জ্বলে উঠেছিল হেদায়েতের আলো, তিনি আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের নবি-রাসুল সিরিজের পচিশতম বই | মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া এই মহান মানুষটি ছিলেন সততা ও আমানতদারিতার মূর্ত প্রতীক, তাই তো সবাই তাঁকে ডাকত ‘আল-আমিন’ বলে| ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পর শত বাধা ও কষ্টের মাঝেও তিনি মানুষের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিয়েছেন| তাঁর বিনয়, ক্ষমা এবং মানুষের প্রতি ভালোবাসা আজও বিশ্ববাসীর জন্য পরম আদর্শ|
এই বইটি শিশুদের সামনে তুলে ধরবে প্রিয় নবির ˆশৈশব, নবুয়ত এবং ইসলামের প্রসারে তাঁর ত্যাগ ও বীরত্বের অনুপ্রেরণামূলক গল্প|
এসো, আমরা প্রিয় নবির সুন্নাহকে নিজের জীবনে ধারণ করি এবং তাঁর দেখানো পথে চলে আদর্শ মানুষ হিসেবে বড় হই|