ছোটদের নবি-রাসুল সিরিজের দশম বইটি ধৈর্য, ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অনন্য নাম হজরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে। তিনি ছিলেন নবি হজরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র এবং হজরত ইবরাহিম আলাইহিস সালাম এর সুযোগ্য উত্তরসূরি। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যের পথে অবিচল এবং মানুষের জন্য দয়ালু এক পথপ্রদর্শক।
তাঁর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল প্রাণপ্রিয় সন্তান হজরত ইউসুফ আলাইহিস সালাম এর দীর্ঘ বিচ্ছেদ। বছরের পর বছর শোকে কাতর থাকলেও তিনি কখনো নিরাশ হননি, বরং দুহাতে চোখ মুছে বলতেন আমি আমার দুঃখ-বেদনা কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। তাঁর এই পাহাড়সম ধৈর্য ও আল্লাহর ওপর অগাধ বিশ্বাস শেষ পর্যন্ত তাঁকে বিজয়ী করেন,আল্লাহর কুদরতে তিনি ফিরে পান তাঁর প্রিয় সন্তানকে। তাঁর জীবন আমাদের শেখায়, রাত যত গভীরই হোক, ভোরের আলো আসবেই।
এই বই থেকে শিশুরা যা শিখবে
কঠিন বিপদেও ভেঙে না পড়ে শান্ত থাকার শক্তি।
সব অবস্থায় কেবল আল্লাহর ওপর ভরসা রাখা এবং হতাশ না হওয়া।
সন্তানদের প্রতি পিতার অকৃত্রিম স্নেহ ও পরিবারের গুরুত্ব।
দুঃখের সময় মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে প্রার্থনা করা।
হিংসা-বিদ্বেষ ভুলে ক্ষমা ও সততার পথে জীবন গড়া।