কসাই গুন্ডার আস্তানা ছেড়ে বেড়িয়ে আসে অয়ন। শরীরটা বড় ক্লান্ত। পড়ন্ত বিকেল বেলা। একা একা হেঁটে চলছে। রমনা পার্ক। পার্কের বেঞ্চিতে বসে থাকতে ইচ্ছে করছে কিন্তু অয়ন বসছে না। মনের অজান্তে কারাে নিবিড় আলিঙ্গন চোখ বন্ধি হয়। অবাধ্য চোখদু’টি পামির্তাসহ নিজেকে এক সঙ্গে আবিস্কার করার নেশায় রত ঝলমল রােদের মতন!