কলিংবেল শুনে চৈতি দরজা খুলে দেখে অভি দাঁড়িয়ে আছে। সুমেল আছে?
ও তো রূপাদের বাসায় গেছে। আজ তো রূপার বিয়ে। তোমাদের সবার না ওর বাসায় যাওয়ার কথা? না... আমি ভাবলাম সুমেল আর আমি একসঙ্গে যাব, তাই...। কথাটা বলে অভি মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে।
সুমেলকে ফোন দিয়ে তো আসতে পারতে। তাহলে ও বাসায় থাকতো। এতটা পথ শুধু কষ্ট করে এলে। আমি কি ভিতরে এসে বসতে পারি? করুণ কণ্ঠে কথাটা বলে অভি চৈতির দিকে তাকায়।
হ্যাঁ, অবশ্যই বসতে পারো।
একটু পানি খেতে চাইছিলাম।
তুমি বসো আমি পানি নিয়ে আসছি।
পানির গ্লাসটা অভির হাতে দিয়ে কোনও কথা না-বলে চৈতি দাঁড়িয়ে থাকে বাসার সবাই ভালো আছেন? অভি হাতের গ্লাসটার দিকে তাকিয়ে প্রশ্ন করে।