বৃহৎ সামন্ত এবং পুঁজিপতিদের দ্বন্দ্ববিরোধের শিকার হয়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আজ সত্তর বছরের অধিক সময় দাঙ্গা,উচ্ছেদ,নিপীড়ন ও বিতাড়নের শিকার। স্বাধীনতা,গণতন্ত্র,উন্নয়ন-সবই রয়েছে এবং হচ্ছে কিন্তু নিরব বিতাড়ন,উচ্ছেদ,তথা দেশভাগ বন্ধ হয়নি। পয়ষট্টি’র ভারত-পাকিস্তান যুদ্ধের শত্রু’রা আজও নানা ক্যাটিগিরর শত্রু। বাংলাদেশের ক’জন বুদ্ধিজীবী এই পরিস্থিতির প্রতি সাড়া দিয়েছে,লিখেছে,ক’জন রাজনিীতিক কথা বলছে? ‘হৃদয়ের টুকরোয় গাঁথা’ বইটির স্মৃতিচারণ প্রতিবেদন ভাঙা ও রুক্ষ পাথরে কপাল ঠোকার সামিল হয়েই থাকবে কি?