হঠাৎ ক্লিক করে শব্দ হলো দরজায় তালায়, ধীরে ধীরে খুলে যাচ্ছে কবাট। খসখসে একটা আওয়াজ শুনলাম, সিল্ক পরদা ঘষা খেলে যেমন শব্দ হয়, এবং দেখলাম-যার কথা কল্পনা করলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়-ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন সেই ভূত মহিলা, ক্ষোভ আর রাগের সঙ্গে আঙুল তাক করে মেঝেটা দেখাচ্ছেন আমাকে।