টিনের চালে কে-বা কারা যেন খেলা করছে। নূপুরের শব্দ, গিটার, পিয়ানো, তারপর এসব কী এতো শব্দে কান তো রাখা যাচ্ছে না। পাশে শায়িত মানুষের কথাও যে শোনা যাচ্ছে না! কারা খেলা করছে? কিসের আসর জমেছে? এরইমধ্যে ঘুমন্ত শিশুটি সজোরে চিৎকার করে কেঁদে উঠলো। মা চেষ্টা করছে বুকের দুধ দেয়ার জন্য, না কিছুতেই না। টিনের চালের শব্দ আর শিশুর কান্নায় শব্দ একাকার হয়ে গেল। অবুঝ মা সারারাত ঘুমাতে পারলো না। তার অবুঝ বাচ্চাটা ভয় পেয়েছে। রাতে ঘরের চালে কে যেন নেচেছে এরই শব্দে। পরিবারের সবাই ভাবলো সত্যি তো অপূর্ব সুন্দর শিশুটি গতকালও তো দেখলাম কি সুন্দর হাসছিল... র কি হলো এসব? ওঝাকে ডাকতে হবে। যে যে ধর্মের, সে সেই ধর্মের ওঝাকে ডাকলো। ওঝা হলো ধর্মগুরু যারা ঝারফুঁক করেন। শিশু ভয় পেয়েছে। আরে বাবা ওতো শিশু। ও বাঘ বোঝে, না ভাল্লুক বোঝে বলেন? এই যে শিশুটা জন্ম নিয়ে পৃথিবীতে এলো তাকে শিশু বয়স থেকে ঝারফুক