ইহসান (উপকার) কাউকে ছোট করে না, দয়া দেখানোর ভান করে না, কর্তৃত্বের অনুভূতিও জাগ্রত করে না; বরং এটি এমনভাবে প্রকাশ পায়, যার ফলে মানুষ নিজের আত্মমর্যাদায় আরও দৃঢ় হয়।
ইহসান তখনই সত্যিকারের ইহসান হয়ে ওঠে, যখন কেউ জানতে পারে না যে-আপনি কী করেছেন তার জন্য। যখন আপনি কাউকে এমনভাবে সাহায্য করেন, যাতে সে মনে করে- ‘আমি নিজেই পেরেছি’-মূলত তখনই আপনি প্রকৃত ইহসান দেখিয়েছেন।
কাউকে জয় করে নেবার এই নিঃস্বার্থ যাত্রা বাহ্যিক কিছু দিয়ে নয়; সম্পাদিত হয় অদৃশ্য এক মানবিক স্পর্শ দিয়ে। তাই, ইহসান তখনই শক্তিশালী, যখন সে নিজের অস্তিত্বের জানান না দিয়েই নীরবে কারো হৃদয়ে আলো জ্বেলে দেয়।
| বইয়ের নাম | ইহসান |
| লেখক | আবু আফরা |
| প্রকাশনী | ইত্তিহাদ পাবলিকেশন |
| আইএসবিএন | 978-984-29095-0-4 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Worship, Purification & Inspiration |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।