by মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
বই সম্পর্কে বিশিষ্টজনদের অভিব্যক্তি
“মাওলানা আবুল হাসান আলী নদবী ‘রাওয়াইউ ইকবাল’ নামে একটি গ্রন্থ রচনা করেন। এখন তা পরিমার্জন ও সংযোজনের পর উর্দুভাষায় প্রকাশিত হয়েছে, যা প্রত্যেক ইকবালপ্রেমীর পাঠযোগ্য। এ বই থেকে স্পষ্ট বোঝা যায় আলী মিয়াঁ ইকবালকে আরববিশ্বের সামনে কোন কোন দিক থেকে উপস্থাপন করেছেন। অনুবাদ বা ভাবানুবাদ—যাই বলা হোক না কেন—খুবই সাবলীল ও প্রাণবন্ত হয়েছে।”
—মাওলানা আবদুল মজিদ দরিয়াবাদী
“ইকবালের কবিতা নিয়ে লেখার সবচেয়ে বড় হক মাওলানারই ছিল, এবং তিনি এ গ্রন্থে তা চমৎকারভাবে আদায় করেছেন। তিনি ইকবালের গুরুত্বপূর্ণ কবিতা ও বিক্ষিপ্ত শ্লোকসমূহ থেকে ইসলামের মৌলিক শিক্ষা, তার আত্মা, মুসলিম উম্মাহর তাজদীদ ও সংস্কার, পাশ্চাত্য সভ্যতা ও তার জ্ঞানবিজ্ঞান বিষয়ে ইকবালের চিন্তাধারার সারকথা উপস্থাপন করেছেন, যার মাধ্যমে ইকবালের চিন্তার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে।
—মাওলানা শাহ মঈনুদ্দীন আহমদ নদবী
“মাওলানা আলী মিয়াঁ আল্লামা ইকবালের কবিতা ও শ্লোকের নির্বাচনে অসাধারণ রুচিশীলতার পরিচয় দিয়েছেন। তিনি এই রত্নভান্ডার থেকে সবচেয়ে উজ্জ্বল মুক্তো ও হীরা বেছে নিয়েছেন।
লেখক যে সূক্ষ্মতা, প্রাঞ্জলতা ও গভীর দৃষ্টিতে ইকবালের কবিতার ব্যাখ্যা ও অনুবাদ করেছেন, তার যত প্রশংসাই করা হোক না কেন তা কম হবে। বইটি পড়তে পড়তে মনে হয়, শিবলীর কলম, গাযালীর চিন্তা আর ইবনে তাইমিয়ার উদ্দীপনা ও আন্তরিকতা যেন এই রচনায় একসাথে কাজ করছে। ইকবালের উপর অনেক ভালো বই এসেছে, কিন্তু এই বইটি লিখেছেন সেই সংগ্রামী আলীম, যিনি ইকবালের ‘মার্দে মুমিন’-এর প্রতিচ্ছবি। এজন্যই যথার্থভাবে বলা যায় যে, নুকুশে ইকবাল-এ ইকবালের চিন্তা ও আত্মা এমনভাবে মিশে আছে, যেমন ফুলের মধ্যে সুবাস এবং তারার মধ্যে আলো।”
—মাহির আল কাদরী
| বইয়ের নাম | ইকবাল সাহিত্য : বিশ্বাসে বিপ্লবে |
| লেখক | মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ., সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) |
| প্রকাশনী | নাশাত পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 280 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Smaj, Sbhjta O Sngskriti Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।