রহস্যময় এই মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে অদৃশ্যের বুকে লুকিয়ে আছে মহান রবের এক অপরূপ সত্য জগত। আরশ, কুরসী, জান্নাত, জাহান্নাম কিংবা সিদরাতুল মুনতাহা—ঈমান ও আকীদার এমন পরম সুরভিময় শব্দগুলোর সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতেই ‘কী আছে আকাশের জগতে’ সিরিজের অবতারণা।
গল্পের বুননে বোনা অদৃশ্যের এই রোমাঞ্চকর সফর শিশুদের অনুভূতিকে যেমন সমৃদ্ধ করবে, তেমনই ভালোবাসায় ভরিয়ে তুলবে তাদের মনোজগত। শিশুর কোমল হৃদয়ে বিশ্বাসের বীজ বুনে দেওয়া এবং তার চোখ দুটোকে ঈমানী আনন্দের আলোয় উজ্জ্বল করে তোলার পেছনে এই সিরিজটি এক অনবদ্য মাধ্যম হবে, ইন শা আল্লাহ।