ইংরেজি সাহিত্যের দীর্ঘ ইতিহাসকে যুগভিত্তিকভাবে সহজ, সাবলীল ও বিশদ আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই ৮ খণ্ডের সিরিজে। পুরাতন যুগ থেকে শুরু করে মধ্যযুগ, রেনেসাঁ, নব্যধ্রুপদী, রোমান্টিক, ভিক্টোরিয়ান, আধুনিক এবং উত্তর-আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি সময়ের সাহিত্যধারা, সাহিত্য আন্দোলন, বিখ্যাত কবি-সাহিত্যিক এবং তাঁদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
প্রতিটি খণ্ডে সংশ্লিষ্ট যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য, সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্য বিকাশের ধারা এবং গুরুত্বপূর্ণ লেখকদের অবদান অত্যন্ত সুন্দর ও সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যা পাঠকদের ইংরেজি সাহিত্যের ধারাবাহিক বিবর্তন বুঝতে সহায়তা করবে।
সিরিজে অন্তর্ভুক্ত খণ্ডসমূহঃ
পুরাতন যুগ (৪৫০–১০৬৬)
মধ্যযুগ (১০৬৬–১৫০০)
রেনেসাঁ যুগ (১৫০০–১৬৬০)
নব্যধ্রুপদী যুগ (১৬৬০–১৭৯৮)
রোমান্টিক যুগ (১৭৯৮–১৮৩৭)
ভিক্টোরিয়ান যুগ (১৮৩৭–১৯০১)
আধুনিক যুগ (১৯০১–১৯৪৫)
উত্তর-আধুনিক যুগ (১৯৪৫–বর্তমান)
এই সিরিজটি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী। পাশাপাশি শিক্ষক, গবেষক ও সাহিত্যপ্রেমী পাঠকদের জন্যও এটি একটি সমৃদ্ধ সংগ্রহ।
ইংরেজি সাহিত্যকে গভীরভাবে জানার জন্য নির্ভরযোগ্য ও পরিপূর্ণ একটি সংগ্রহ।