ইসলামের প্রকৃত পরিচয় ও সৌন্দর্য যাদের কাছে এখনো অজানা, অথবা যারা ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা ও অপপ্রচারের শিকার— এই পুস্তিকাটি মূলত তাদের জন্যই প্রণীত। এতে প্রাঞ্জল ও সংক্ষিপ্ত ভাষায় ইসলামের মৌলিক আকিদার যৌক্তিকতা, ইবাদতের সৌন্দর্য, মানবতার প্রতি ইসলামের উদার ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদের ঊর্ধে দাঁড়িয়ে গড়ে ওঠা সর্বজনীন ভ্রাতৃত্বের আহ্বান তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইসলামের সামাজিক সাম্য, অর্থনৈতিক ভারসাম্য এবং ন্যায়নিষ্ঠ জীবনব্যবস্থার আলোকময় রূপরেখাও এতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পুস্তিকাটি আকারে ছোট হলেও এর বিষয়বস্তু গভীর ও তাৎপর্যপূর্ণ। আশা করি, ইসলাম সম্পর্কে অনবগত কিংবা ভুল ধারণায় আক্রান্ত ভাই-বোনদের জন্য এটি সত্যকে জানার, সংশয় দূর করার এবং কল্যাণ ও শান্তির পথ চিনে নেওয়ার একটি নির্ভরযোগ্য সহায়িকা হবে, ইনশাআল্লাহ।