খলিফা দস্যুকে নিয়োগ দিলেন বায়তুল হিকমায়, পৃথিবী পেল জগদ্বিখ্যাত পিতা ও তিন পুত্রের বিজ্ঞানী হওয়ার ইতিহাস।
রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় সাম্রাজ্য হারাতে বসা রোমান সম্রাট সন্ধির প্রস্তাব পাঠালেন খলিফাকে, যার শর্ত হলো একটি মাত্র বই। কোন সেই বই?
জর্জ ওয়াশিংটনকে বাৎসরিক কর দিয়ে ভূমধ্যসাগর চলাচলে বাধ্য করেছিল এক নাবিক, যার ছিল পোষা এক সিংহ। কে ছিল এই সিংহ-পাশা?
নারী শিক্ষা, নারী অধিকারের ফাঁকা বুলির ভিড়ে আজও স্পেনের একটি স্মরণির নাম এভিনিদা এসক্রিবা লুবনা। কে ছিল এই লুবানা আল কুরতুবিয়া?
পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যার ছাত্র ছিল ভ্যাটিকানের একজন পোপ। জানেন কি সেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস?
ইতিহাস ছেঁকে সেইসব স্বর্ণকণিকা তুলে আনা হয়েছে এই বইয়ে। এই বইয়ের প্রতিটি পাতা আপনাকে নিয়ে যাবে ইসলামি শাসনের সোনালি দিনগুলোতে।
তো পাঠক ঘুরে আসুন, ইতিহাসের সোনালি পাতায়