by সায়লা নূর
শ্রেণিকক্ষ একটি জীবন্ত সামাজিক পরিবেশ। এখানে শুধু পাঠদান হয় না, বরং আচরণ, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি গড়ে ওঠে। একজন শিক্ষক এখানে শুধুমাত্র জ্ঞানদানকারী নন, তিনি একজন গাইড, মেন্টর এবং চরিত্র গঠনের কারিগর।
শাস্তি হয়তো সাময়িকভাবে আচরণ থামাতে পারে, কিন্তু শৃঙ্খলা একজন শিক্ষার্থীকে জীবনের জন্য প্রস্তুত করে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় "Punishment" নয়, বরং "Positive Discipline" বা ইতিবাচক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
একজন শিক্ষক শুধু শাস্তিদাতা নন, বরং একজন পথপ্রদর্শক-যিনি শিক্ষার্থীদের সঠিক পথে চলতে শেখান, ভয় দিয়ে নয়, ভালোবাসা ও নির্দেশনার মাধ্যমে।
একজন দক্ষ শিক্ষকের শাস্তি কমিয়ে, শিক্ষণভিত্তিক শৃঙ্খলা তৈরি করা ও শিক্ষার্থীর ভুলকে শেখার সুযোগে রূপান্তর করা, ইতিবাচক আচরণকে উৎসাহিত করাই লক্ষ্য হওয়া উচিত।
এই বইয়ের উদ্দেশ্য হলো সহানুভূতিশীল ও নিরাপদ পরিবেশ তৈরি করে শাস্তিভিত্তিক ব্যবস্থার পরিবর্তে একটি মানবিক, কার্যকর ও গবেষণাভিত্তিক "ইতিবাচক শৃঙ্খলা” ব্যবস্থা উপস্থাপন করা।
| বইয়ের নাম | ইতিবাচক শৃঙ্খলা একটি আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার মূল কৌশল |
| লেখক | সায়লা নূর |
| প্রকাশনী | আফসার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 97 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Career Development |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।