প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর বাংলার প্রাচীন রাজধানী বিক্রমপুর। হাজার বছরের স্মৃতি বিজরিত বিক্রমপুর বঙ্গ-সমতটের ইতিহাসের লীলাভূমি। অনেক বিচার বিশ্লেষণ করে দেখা গেছে, বিক্রমপুরই প্রাচীন বাংলার রাজধানী। সেনবংশীয় রাজা বিজয় সেনের যে তাম্রশাসনটি বারাকপুরে পাওয়া গেছে, তার ২২-২৩ পঙ্ক্তিতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, 'শ্রী বিক্রমপুর সমাবাসিত শ্রীমজ্জায়স্কান্ধাবারাৎ”। এ থেকে প্রতীয়মান হয় যে, বিজয় সেনের রাজধানী ছিল বিক্রমপুর। শ্রীমজ্জায়স্কান্ধাব- ারাৎ-এর অর্থ রাজধানী বা সেনানিবাস। ১৯১১ সালে সিতাহাটির জমিদার বৈদ্যনাথ চট্টোপাধ্যায় যে তাম্রশাসনটির সন্ধান পান, সেটি রাজা বল্লাল সেনের। ১৩৫/৮০১৬ ইঞ্চি মাপের তাম্রশাসনটি কোলকাতা জাদুঘরে রক্ষিত আছে। তাম্রশাসনটিতে ৬৪টি পঙ্ক্তি রয়েছে। শ্রী বিক্রমপুর সমবাসিত জয়স্কান্ধাবার হইতে মহারাধিরাজ শ্রী বিজয় সেনের পদানধ্যাত, পরমেশ্বর, পরম মহেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ কুশলময়,