আকারে ছোট হলেও ইউরোপ খুব বৈচিত্র্যময় মহাদেশ। বৈচিত্র্যপূর্ণ এর প্রকৃতি ও মানুষ।
তানভীর হোসেন ইউরোপের দশটি দেশে ভ্রমণের গল্প লিপিবদ্ধ করেছেন এই বইতে। পাঠক তাঁর সাথে ভ্রমণ করবেন আমস্টারডাম থেকে জার্মানির রাইন নদীর তীরে। পূর্ব ইউরোপ ঘুরে, অস্ট্রিয়া ও ইতালি হয়ে সুইস আল্পসের চূড়ায়। সেখান থেকে ভালোবাসার নগরী প্যারিসে।
নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি এসব দেশের ইতিহাস ও ঐতিহ্যও উঠে এসেছে তাঁর লেখনীতে। লেখকের সাথে পাঠকও সাথী হবেন এই আনন্দময় ভ্রমণে।