বেগম মমতাজ জসীমউদ্দীনকে তো সবাই চেনেন। পল্লীকবি জসীমউদ্দীনের অর্ধাঙ্গিনী। জীবনে প্রথমবারের মত জার্মানীতে যাত্রা নিয়ে লেখা জার্মানীর কিল শহরে। বইটিতে ছোট ছোট অংশে ভাগ করে কাহিনির বর্ণনা দিয়েছেন লেখিকা। জার্মানীতে তার সফরের মূল কারণ আদরের দুই নাতি আমিন ও আরিফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগেই আমিন ও আরিফ পূর্ব পাকিস্তান থেকে জার্মানিতে পাড়ি জমায় তাদের মা-বাবার সাথে। সেখানেই তারা নতুন জীবন শুরু করে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর তারা আর বাংলাদেশে আসার সুযোগ পায়নি। এদিকে লেখিকা আদরের দুই নাতিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অবশেষে সেই মোক্ষম সুযোগ পেয়েও যান। লেখিকার বড় মেয়ে হাস্না জার্মানীতে যাওয়ার জন্য তাকে টিকিট কেটে দেন। অবশেষে লেখিকা নাতিদের কাছে পাওয়ার সুযোগ পান।