বাসে চড়ে গড়িয়ার দিকে যাচ্ছিলাম, একটা জমি দেখার জন্য। বাসে দু'জন মাঝবয়েসী লোক কথা বলছিলেন। একজন আর একজনকে জিজ্ঞেস করলেন: কোথায় যাচ্ছ হে মোড়ল? -আর কোথায় যাবো, ভূতের মেলায় যাচ্ছি। ভূতের মেলা শুনে খট্ করে শব্দটা কানে লাগল। অনেক রকম মেলার কথা এর আগে শুনেছি বটে-কিন্তু ভূতের মেলা? বোধ হয় নামটা এই প্রথম শুনলাম।