ধীরাজ একই সঙ্গে দুটো গল্প বলেন। ‘যখন পুলিশ ছিলাম’ বইয়ে পুলিশে চাকরির অভিজ্ঞতার পাশাপাশি বলে গেছেন টেকনাফের রাখাইন জমিদারকন্যা মাথিনের সঙ্গে তাঁর গভীর প্রেম ও বিচ্ছেদের কাহিনি। ‘যখন নায়ক ছিলাম’ বইতে আছে চলচ্চিত্রে অভিনয়ের ঘটনা ও অভিজ্ঞতার কথা| পাশাপাশি চলেছে আর একটি প্রেমের গল্প। কাকার মেয়ে রিনির মাধ্যমে পরিচয় হয় গোপার সঙ্গে| গোপা ও ধীরাজের প্রেম হতে সময় লাগে না। ধীরাজের অভিনয়-জীবন নাটকীয় ছিল, আর প্রেমের কাহিনি সিনেমাকে হার মানায়। বিশশতকের প্রথমার্ধে বাংলা চলচ্চিত্র কীভাবে বিকশিত হয়েছে তার একটা ছবিও পাঠক দেখতে পান যখন নায়ক ছিলাম বইয়ে।
| বইয়ের নাম | যখন নায়ক ছিলাম |
| লেখক | ধীরাজ ভট্টাচার্য্য |
| প্রকাশনী | বাতিঘর |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।