জাল হাদিস অর্থাৎ ভিত্তিহীন হাদিসের কিতাব বাংলা ভাষায় তেমন দেখা যায় না।
পিএইচডি গবেষণার সময় বহু সংখ্যক গবেষণার বই ঘাটতে গিয়ে জাল হাদিসের বহু পুরনো এ বইটি নজরে পড়ে। বইটির ভূমিকা হতে জানা যায় এটি মূলত উর্দু ভাষায় আল মওজুয়াত নামে ফুরফুরা শরীফের পীর হযরত মওলানা শাহ সুফী আবু জাফর সিদ্দিকী (র) কর্তৃক রচিত। অনুবাদক বাংলা ভাষায় এটি অনুবাদ করেন। অনুবাদকের নাম জানা যায়নি।
শত বছর আগের এ গ্রন্থটির মূলভাব ঠিক রেখে শুধুমাত্র সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষায় রুপ দেয়া সহ ঈষৎ সম্পাদনা করা হয়েছে। রাসূলে কারীম (স) এর বাণী :
যে ব্যক্তি স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করবে সে নিজের স্থান জাহান্নামে নির্দিষ্ট করবে। (বুখারী, আবু দাউদ, নাসায়ী)
উক্ত হাদিসের আলোকে লেখক, বক্তা ও আলিম সমাজ যেন জাল হাদিস বা ভিত্তিহীন বানোয়াট মিথ্যা হাদিস হতে নিরাপদ থাকতে পারে সেজন্য এই প্রয়াস।
সতর্কতা সত্ত্বেও বহু পুরনো পান্ডুলিপি হতে আরবি পাঠোদ্ধারে কিছু ভুল ভ্রান্তি থেকে গেছে এবং মুদ্রণজনিত প্রমাদও রয়ে গেছে। সুধীজনের পরামর্শ পেলে আরও অধিক যতœসহকারে সংশোধন করা হবে।